১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৩:১৯

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল,স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল,স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১০:২৬

কানাডাজুড়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত ৮৫০টির বেশি দাবানল জ্বলছে। এর ধোঁয়া দেশটির বিভিন্ন অঞ্চল ছাড়িয়ে প্রতিবেশী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। এতে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কানাডার বৃহত্তম শহর টরন্টোতে। প্রায় ২৮ লাখ মানুষের এই শহরে বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় টরন্টো ও দক্ষিণ অন্টারিওর বিস্তীর্ণ এলাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়ায় থাকা ক্ষতিকর গ্যাস ও অতিক্ষুদ্র কণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে ফুসফুস ও রক্তপ্রবাহে পৌঁছাতে পারে। এতে হৃদরোগ, স্ট্রোক এবং হাঁপানিসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের জটিলতার ঝুঁকি বাড়ে।

দাবানলের কারণে ইতোমধ্যে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষের ধারণা, বজ্রপাতের পাশাপাশি মানবসৃষ্ট কারণেও বিভিন্ন স্থানে আগুনের সূত্রপাত হয়েছে।

বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি উত্তর অন্টারিওতে। সেখানে ১৩৬টি দাবানল জ্বলছে। আর পুরো অন্টারিও প্রদেশে এ বছর এখন পর্যন্ত ৪৮৩টি দাবানল রেকর্ড করা হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩৫১।

পরিস্থিতির আরও অবনতি হলে উদ্ধার ও স্থানান্তর কার্যক্রমে সহায়তার জন্য বিমান প্রস্তুত রাখতে কানাডার ফেডারেল সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে অন্টারিও প্রাদেশিক সরকার।

দাবানলের ধোঁয়ার প্রভাব শুধু কানাডার মধ্যেই সীমাবদ্ধ নেই। সীমান্ত পেরিয়ে আশপাশের অঞ্চলগুলোর বাতাসের মানও এর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন