কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন, জানাচ্ছে বিজ্ঞান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৩:১৩
একই জায়গায় বসে থাকলেও দেখা যায়, কাউকে মশা বারবার কামড়াচ্ছে, অথচ পাশের মানুষটি প্রায় অক্ষত। অনেকেই মজা করে বলেন, কারও রক্ত নাকি ‘বেশি মিষ্টি’। তবে বিজ্ঞান বলছে, এর সঙ্গে রক্তের মিষ্টতার কোনো সম্পর্ক নেই। বরং মানুষের শরীর থেকে নির্গত বিভিন্ন জৈবিক সংকেতই নির্ধারণ করে মশা কাকে বেশি আকর্ষণীয় মনে করবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের নিঃশ্বাস, শরীরের তাপ এবং ত্বকের গন্ধ—এই তিনটি বিষয় মশার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত। স্ত্রী মশা ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংগ্রহ করতে মানুষের রক্ত খোঁজে এবং প্রায় ১০ মিটার দূর থেকেই কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি শনাক্ত করতে পারে।
কার্বন ডাই-অক্সাইড যত বেশি, আকর্ষণও তত বেশি
প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত শিশুদের তুলনায় বেশি কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করেন। তাই মশারাও বড়দের দিকে বেশি আকৃষ্ট হয়। একই কারণে গর্ভবতী নারী এবং ব্যায়াম করার সময় বা ঠিক পরে থাকা ব্যক্তিদেরও মশা বেশি কামড়ায়। কারণ তখন শরীর থেকে বেশি তাপ ও কার্বন ডাই-অক্সাইড বের হয়।
শরীরের গন্ধও বড় কারণ
গবেষকেরা বলছেন, মশার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের ত্বকের গন্ধ। ত্বকে থাকা অণুজীব বিভিন্ন রাসায়নিক যৌগ তৈরি করে, যা বাতাসে ছড়িয়ে পড়ে। বিশেষ করে কার্বক্সিলিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে মশার আকর্ষণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের রকফেলার ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, কিছু মানুষের শরীর থেকে এমন গন্ধ নির্গত হয়, যা অন্যদের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি মশা আকর্ষণ করতে পারে। গবেষকদের মতে, এই বৈশিষ্ট্য অনেকাংশেই জিনগত এবং সময়ের সঙ্গে খুব একটা পরিবর্তিত হয় না।
ত্বকের ব্যাকটেরিয়াও ভূমিকা রাখে
নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যাদের ত্বকের ব্যাকটেরিয়ার ধরন ভিন্ন, তাদের প্রতি মশার আকর্ষণও ভিন্ন হতে পারে। কারণ ত্বকের ব্যাকটেরিয়াই মূলত শরীরের স্বাভাবিক গন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবার প্রতিক্রিয়া এক নয়
মশার কামড়ের পর কারও শরীরে বড় চাকা ও তীব্র চুলকানি দেখা দেয়, আবার কারও ক্ষেত্রে শুধু ছোট একটি লাল দাগ তৈরি হয়। গবেষকদের মতে, এর পেছনেও জিনগত কারণ ও শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা রয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, আপনি নিজেকে মশার কম পছন্দের মানুষ মনে করলেও সতর্ক থাকা উচিত। কারণ মশাবাহিত রোগ থেকে সুরক্ষার জন্য মশার কামড় এড়ানোর ব্যবস্থা সবারই নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন
- • ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- • রাঘব জুয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন শেহনাজ গিল
- • কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন, জানাচ্ছে বিজ্ঞান
- • বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
- • কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
- • ‘কখনো প্রেম করিনি’, নিজেকে সিঙ্গেল বললেন দীঘি
- • বিশ্বকাপজয়ীদের প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং
- • দুপুরের মধ্যে যেসব এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
