১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৩:১৯

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

একসঙ্গে মরার পরিকল্পনা-যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, প্রেমিকা উধাও

একসঙ্গে মরার পরিকল্পনা-যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, প্রেমিকা উধাও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১০:০১

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান তরুণী। ফলে যমুনা নদীতে ঝাঁপ দেন শুধু তার প্রেমিক। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের সহায়তায় ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আগে থেকেই একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই যুগল। পরিকল্পনা অনুযায়ী তাঁরা নিউ যমুনা ব্রিজে যান এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করেন।

একপর্যায়ে আনু গুপ্তা নামের যুবক যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তাঁর সঙ্গে থাকা তরুণী শেষ মুহূর্তে আর নদীতে ঝাঁপ দেননি। তিনি সেতু থেকে চলে যান। ঘটনাটি দেখে সেখানে উপস্থিত লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে কিছু সময়ের মধ্যে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আনু গুপ্তাকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে ওই তরুণীর পরিচয় এবং ঘটনার সময় তাঁর ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

আরও পড়ুন