আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ০৯:২৬
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে ১৬ জুলাই নিহত ব্যক্তিদের স্মরণে আজ পালিত হচ্ছে ‘ঐতিহাসিক জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে পরদিন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই দিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনের সময় পুলিশের ছোড়া শটগানের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। গুলির মুখে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার তাঁর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে এই দৃশ্য আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়।
একই দিনে চট্টগ্রামে সংঘর্ষে নিহত হন কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং ফার্নিচারের দোকানের কর্মচারী মো. ফারুক। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে নিহত হন হকার মো. শাহজাহান ও যুবদল নেতা সবুজ আলী। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, ১৬ জুলাই সারা দেশে অন্তত ছয়জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়।
এসব ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবিলায় তৎকালীন সরকার ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও বগুড়াসহ বিভিন্ন বিভাগীয় শহরে বিজিবি মোতায়েন করে। একই রাতে দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
পরবর্তী সময়ে ১৬ জুলাইয়ের ঘটনাকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করা হয়। আবু সাঈদের মৃত্যু এবং ওই দিনের সহিংসতায় প্রাণহানির ঘটনা আন্দোলনকে নতুন মাত্রা দেয়। সেই দিন নিহত ব্যক্তিদের স্মরণে এবার জাতীয়ভাবে ‘ঐতিহাসিক জুলাই শহীদ দিবস’ পালিত হচ্ছে।
আরও পড়ুন
- • ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- • রাঘব জুয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন শেহনাজ গিল
- • কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন, জানাচ্ছে বিজ্ঞান
- • বিজিবিতে চাকরির সুযোগ, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
- • কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা,ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
- • ‘কখনো প্রেম করিনি’, নিজেকে সিঙ্গেল বললেন দীঘি
- • বিশ্বকাপজয়ীদের প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং
- • দুপুরের মধ্যে যেসব এলাকায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
