১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৫:৪০

শিরোনাম
সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাপ্রধানের হাত ধরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ২০২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৪:১৫

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্স থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের চাচা মো. সোহাগ বলেন, প্রায় নয় মাস আগে পুলিশে যোগ দেন সাইদুল। পারিবারিক কলহের কারণে তিনি কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবার জানতে পেরেছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবনের সপ্তম তলায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাইদুল। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন