১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১৪:৩২

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি, অনলাইন পিটিশনে স্বাক্ষর

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি, অনলাইন পিটিশনে স্বাক্ষর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১৩:৫৯

চলমান বিশ্বকাপে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি জানিয়ে একটি অনলাইন পিটিশন ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আয়োজকদের দাবি, ইতোমধ্যে ওই পিটিশনে ৭০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

সম্প্রতি argentinaout.com নামে একটি ওয়েবসাইটে পিটিশনটি চালু করা হয়। অল্প সময়ের মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পিটিশনের আয়োজকদের অভিযোগ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ম্যাচ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনা ও দলটির অধিনায়ক লিওনেল মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছেন।

পিটিশনে বলা হয়েছে, ‘ফিফা ও রেফারিরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করছে, যা স্পষ্ট। যদি আগেই বিজয়ী নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতায় অংশ নেবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে অন্য দলগুলোকে ন্যায্য সুযোগ দেওয়া হোক।’

তবে এমন অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির এই যুগে রেফারিদের পক্ষপাতিত্ব বা ম্যাচ পাতানোর মতো ঘটনা ঘটানো বাস্তবসম্মত নয়।

মূলত এক সপ্তাহ আগে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর থেকেই এই বিতর্কের সূত্রপাত। শেষ ষোলোর ওই ম্যাচে প্রথমার্ধে লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর ২-০ গোলে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের শেষ ১৩ মিনিটে টানা তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় আর্জেন্টিনা। ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি।

ম্যাচ শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানায় মিশর। তাদের দাবি, রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এমনকি এই ফলকে ‘ঘোর অন্যায়’ বলেও মন্তব্য করেন দলটির প্রতিনিধিরা।

আরও পড়ুন