বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও দর্শক টানছে ‘ভালোবাসার গল্প’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১১:২৫
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন অনেক দর্শকের মনোযোগ মাঠের খেলায়, তখন ইউটিউবে আলোচনায় রয়েছে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটক ‘ভালোবাসার গল্প’। পারিবারিক সম্পর্ক, আবেগ ও বাস্তব জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত নাটকটি দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে।
নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই বন্ধুর পরিবারকে ঘিরে। পারিবারিক বন্ধন, সন্তানদের বেড়ে ওঠা, সুখ-দুঃখ, ভালোবাসা ও জীবনের বিভিন্ন বাস্তব পরিস্থিতি উঠে এসেছে এতে।
মুক্তির চার দিনের মধ্যেই ইউটিউবে নাটকটি ৯৬ লাখের বেশি ভিউ পেয়েছে। বর্তমান গতি অব্যাহত থাকলে শিগগিরই এটি এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্য ঘরে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। কেউ গল্পের বাস্তবতাকে প্রশংসা করেছেন, কেউ আবার ইয়াশ রোহান ও তটিনীর অভিনয়ের প্রশংসা করেছেন। অনেকের মতে, দীর্ঘদিন পর এই জুটিকে একসঙ্গে দেখে ভালো লেগেছে।
নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, অতিরঞ্জিত নাটকীয়তার বদলে সাধারণ মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দিয়েই নাটকটি নির্মাণ করা হয়েছে। এ কারণেই বিভিন্ন বয়সের দর্শক গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাচ্ছেন।
তিনি বলেন, শুধু প্রধান দুই চরিত্র নয়, তাঁদের ঘিরে থাকা অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা ও সীমাবদ্ধতাও গল্পে তুলে ধরা হয়েছে। ধাপে ধাপে গল্প এগিয়ে নিয়ে দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা হয়েছে, যা ইতিবাচক সাড়া পেয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এস কে শাহেদ আলী পাপ্পু বলেন, বিশ্বকাপের মৌসুমে প্রায় দেড় ঘণ্টার একটি নাটক দর্শকদের আগ্রহ তৈরি করতে পেরেছে। দর্শকদের এই সাড়া তাঁদের নতুন কাজের জন্য আরও উৎসাহ জোগাচ্ছে।
ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদের চিত্রনাট্যে নির্মিত ‘ভালোবাসার গল্প’ নাটকে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশারসহ আরও অনেকে।
নাটকটিতে রবিউল ইসলাম জীবনের কথায় ‘তোমার হতে চাই’ শিরোনামের একটি গান ব্যবহার করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।
আরও পড়ুন
- • ক্রীড়া কার্যক্রমে নতুন নির্দেশনা, রিপোর্ট চাইছে মাউশি
- • ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলার দাবি সেন্টকমের
- • হরমুজ সংকটে যুদ্ধ নয়, আলোচনার আহ্বান ভ্যান্সের
- • ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • ফাইনালের আগেই ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- • যুদ্ধের মাঝেই আলোচনার বার্তা, ট্রাম্পের নতুন দাবি
- • কাপ্তাই লেকের পানি বৃদ্ধি: শনিবার ১৬টি স্পিলওয়ে গেট খুলবে
- • বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনকে নিয়ে মুখ খুললেন মেসি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
- • বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থনের কারণ মেসি নন: নেতানিয়াহু
