প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন চিত্রনায়িকা ববি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২৩:২০
প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ইয়ামিন হক ববি।
বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
ববির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানিতে অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার।
এর আগে গত ১২ জুলাই রাজধানীর গুলশান থানায় অভিনেত্রী ববিসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স। মামলার অন্য আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের নভেম্বরে বিটিএলের জন্য পাঁচটি লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করা হয়, যার মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই অর্থ পরিশোধ করা হয়নি।
অভিযোগে আরও বলা হয়, পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরে চলতি বছরের ১১ জানুয়ারি টাকা চাইতে গেলে বাদীকে অর্থ দেওয়া হবে না জানিয়ে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়।
বাদীর দাবি, পরিকল্পিতভাবে ব্যাটারির মূল্য আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
