১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫২

শিরোনাম
উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকার অনুদান

এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস

এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২২:৪৪

এয়ারবাসের বিমান কিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকায়নে আগ্রহ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে দেশের বেসামরিক বিমান পরিবহন খাতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের কথা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সরকার জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য একটি টেকসই মিশ্র বিমান বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

ইউরোপীয় প্রতিনিধিরা বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এয়ারবাসের বিমান সংগ্রহসহ বেসামরিক বিমান চলাচল খাতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার, বিমান বহর সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং বেসামরিক বিমান পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন