১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫২

শিরোনাম
উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকার অনুদান

তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি

তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ০০:৫১

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন বড় চাচির বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হলেও মায়ের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন অভিযুক্ত চাচি লতা বেগমের স্বামী কাউসার আহমেদ এবং তার বাবা আলমাস মিয়া। প্রধান অভিযুক্ত লতা বেগম এখনও পলাতক। ভুক্তভোগী শিশু রিজিক জহির মিয়া ও সাইফা আক্তার দম্পতির তিন মাস বয়সী সন্তান।

মামলার এজাহার অনুযায়ী, জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল শিশুটি এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ কারণে শিশুর মা পারিবারিক কাজে অংশ নিতে না পারায় তাকে নিয়ে প্রায়ই কটূক্তি করতেন চাচি লতা বেগম।

অভিযোগে বলা হয়, গত শনিবার বিকেলে শিশুকে ঘুম পাড়িয়ে রেখে তার মা ওয়াশরুমে যাওয়ার আগে সন্দেহবশত মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে যান। সেই সুযোগে কক্ষে ঢুকে শিশুটির পা মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত চাচি।

পরে ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তের স্বামী ও বাবা মোবাইল থেকে ভিডিও মুছে ফেলেন বলে অভিযোগ রয়েছে। তবে তার আগেই শিশুর মা ভিডিওটি প্রবাসে থাকা নিজের ভাইকে পাঠিয়ে রেখেছিলেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির জানান, এক্স-রেতে শিশুটির পায়ে কোনো ভাঙনের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সে শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও জন্মগত কিছু স্বাস্থ্যগত জটিলতা রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, শিশুর বাবা-মা মামলা করতে আগ্রহী না হলেও এমন ঘটনার বিচার রাষ্ট্রের দায়িত্ব। তাই সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ভিডিও মুছে ফেলার মাধ্যমে ঘটনা গোপন করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন