ওসমান হাদীকে আসন ছাড়ার চাপের দাবি রাশেদের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৮:৫৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন না করতে শহীদ ওসমান হাদীকে চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত আমিরের পিএস পরিচয় দেওয়া এবং বুয়েট শিবিরের সাবেক সভাপতি হিসেবে পরিচিত ‘জুবায়ের’ নামে এক ব্যক্তি ওসমান হাদীকে ঢাকা-৮ আসন ছেড়ে অন্য আসন থেকে নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন।
রাশেদ খাঁনের দাবি, ওসমান হাদী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঢাকা-৮ আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের পর বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে, তাই তদন্তের স্বার্থে জুবায়েরের পরিচয় ও বর্তমান অবস্থান খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও দাবি করেন, জুবায়ের আগে যুক্তরাষ্ট্রে ছিলেন এবং পরবর্তীতে দেশে ফিরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। পাশাপাশি তিনি জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও দায়িত্ব পালন করেছেন বলে রাশেদ খাঁন উল্লেখ করেন।
তবে নিজের বক্তব্যে রাশেদ খাঁন জানান, তিনি জুবায়েরকে সরাসরি সন্দেহ করছেন না, বরং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন বলে মনে করছেন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন
- • সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব
- • বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী
- • গাইবান্ধায় নকল করে বহিষ্কার ৬ এইচএসসি পরীক্ষার্থী
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ওসমান হাদীকে আসন ছাড়ার চাপের দাবি রাশেদের
- • অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- • বেলুচিস্তানে সংঘর্ষে নিহত ৩০
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
