উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ০০:৫৫
বাংলাদেশে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের শহীদরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যেখানে ন্যায়বিচার, সমতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। সেখানে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদের স্থান থাকবে না।
তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও উগ্রবাদ ও চরমপন্থা মোকাবিলার প্রশ্নে জাতীয় ঐকমত্য রয়েছে। এ বিষয়ে বিরোধী দলের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কারও গণতান্ত্রিক অধিকার হরণ করা হবে না। সরকারের একমাত্র লক্ষ্য দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। পাশাপাশি খেটে খাওয়া মানুষ, প্রান্তিক কৃষক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এর আগে সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া স্বাধীনতার পর শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যে বিতর্ক ও রাজনীতিকরণ হয়েছে, তা নিরসনে সরকার গবেষণাভিত্তিক উদ্যোগ নেবে।
বিরোধী দলের সঙ্গে মতপার্থক্য থাকলেও শত্রুতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিহিংসা নয়, ন্যায়পরায়ণতাই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। ভবিষ্যতে যেন দেশে আর কখনও ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বাংলাদেশ যেন কোনোভাবেই অন্যের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত না হয়, সে লক্ষ্যেই সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
