দ্বিতীয় সন্তানের জন্য শুটিং বিরতিতে রণবীর সিং
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০১:৪৫
দ্বিতীয় সন্তানের আগমনে স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সিনেমার ব্যস্ততার মধ্যেও পরিবারকে সময় দিতে কয়েক মাসের জন্য শুটিং থেকে বিরতি নেবেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক জয় মেহতার জম্বি থ্রিলার সিনেমা ‘প্রলয়’-এর শুটিং আগামী আগস্টে শুরু করবেন রণবীর। দীপাবলি পর্যন্ত সিনেমাটির প্রথম ধাপের শুটিং চলবে। এরপর কয়েক মাসের জন্য কাজ বন্ধ রেখে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, ‘প্রলয়’-এর দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে ২০২৭ সালে। জানা গেছে, দীপিকা পাড়ুকোনের দ্বিতীয় সন্তান সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে প্রথম সন্তান দুয়ার জন্মের সময়ও দীপিকা মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন এবং রণবীরও দীর্ঘ সময় শুটিং থেকে বিরত ছিলেন। এবারও নবজাতকের সঙ্গে সময় কাটাতে চান এই তারকা দম্পতি।
‘প্রলয়’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন জয় মেহতা ও বিশাল কাপুর। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি একটি বড় পরিসরের জম্বি থ্রিলার। সিনেমাটির বেশিরভাগ অংশ অস্ট্রেলিয়ায় ধারণ করা হবে বলে জানা গেছে।
ভিন্নধর্মী এই চরিত্রের জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন রণবীর সিং।
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
