খলচরিত্রে অভিনয়ের ইচ্ছা পূর্ণিমার, চান দর্শকের ঘৃণা কুড়াতে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১৪:৫৫
প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তবে এখন পর্যন্ত কোনো খলচরিত্রে দেখা যায়নি তাকে। সেই আক্ষেপের কথাই এবার প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা জানান, তিনি ভিলেন বা ডার্ক শেডের চরিত্রে অভিনয় করতে আগ্রহী।
পূর্ণিমার ভাষায়, “আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। এমন একটি চরিত্র করতে চাই, যাকে দেখে দর্শকের তীব্র ঘৃণা তৈরি হবে।”
তিনি মনে করেন, তার কোমল ও পরিচিত রোমান্টিক ইমেজের কারণেই নির্মাতারা কখনো তাকে নেতিবাচক চরিত্রে কাস্ট করার কথা ভাবেননি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “সবাই মনে করেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র মানাবে না। দর্শকও আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকেই দেখতে অভ্যস্ত। কিন্তু এবার এর সম্পূর্ণ বিপরীত কিছু করতে পারলে ভালো লাগবে।”
অভিনয়ে দীর্ঘদিন ধরেই অনিয়মিত পূর্ণিমা। মাঝে দুটি ওটিটি কনটেন্টে কাজ করলেও সর্বশেষ ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘আহারে জীবন’-এ বড় পর্দায় দেখা যায় তাকে। কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস।
এদিকে বহু বছর আগে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমায় অভিনয় করলেও এখনো মুক্তি পায়নি ছবি দুটি। এ বিষয়ে পূর্ণিমা বলেন, সিনেমাগুলোর বর্তমান অগ্রগতি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই, এ বিষয়ে পরিচালকই ভালো বলতে পারবেন।
নিয়মিত অভিনয়ে ফেরার প্রসঙ্গে অভিনেত্রী জানান, আগের মতো নিয়মিত কাজ করা এখন আর সম্ভব নয়। তবে শক্তিশালী গল্প, পছন্দের চরিত্র, দক্ষ নির্মাতা ও ভালো টিম পেলে তিনি অবশ্যই অভিনয়ে ফিরবেন।
আরও পড়ুন
- • উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- • তিন মাসের শিশুর পা মুচড়ে ভাঙার চেষ্টা, অভিযুক্ত চাচি
- • দুই বছর পরও শুকায়নি শহীদ ওয়াসিমের মায়ের চোখের জল
- • ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চমক, বাদ ডি পল
- • ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত ৩৫, আহত তিন শতাধিক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
