১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৭

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ফের আসছে হিন্দি সিনেমা? অনুমতির অপেক্ষায় ‘আওয়ারাপান ২’, ‘টক্সিক’

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ফের আসছে হিন্দি সিনেমা? অনুমতির অপেক্ষায় ‘আওয়ারাপান ২’, ‘টক্সিক’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১১:১১

দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা)–এর আওতায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ এবং কন্নড় অভিনেতা ইয়াশের ‘টক্সিক’ দেশে আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘আওয়ারাপান ২’ আমদানি ও প্রদর্শনের অনুমতি চেয়ে ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। একইভাবে ‘টক্সিক’ সিনেমার জন্যও শিগগির আবেদন করা হবে।

সিনেমা দুটি আমদানির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার সাফটা চুক্তির আওতায় ‘আওয়ারাপান ২’ আমদানির অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়।

ভারতে আগামী ১৪ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাবে ‘আওয়ারাপান ২’। প্রয়োজনীয় অনুমোদন মিললে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে মুক্তির আগেই আলোচনায় থাকা ইয়াশ অভিনীত ‘টক্সিক’ বাংলাদেশে মুক্তির প্রস্তুতিও চলছে। এ ছবির অনুমতির জন্যও শিগগির আবেদন করা হবে বলে জানা গেছে।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘আওয়ারাপান ২’-এর আবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও দ্রুত করা হবে। ভবিষ্যতে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় সব নিয়ম মেনেই আবেদন করা হচ্ছে।

এর আগে একই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে ভালো সাড়া পেলেও অন্য কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি।

সাফটা চুক্তির আওতায় ভারতীয় সিনেমা আমদানির পাশাপাশি বাংলাদেশি সিনেমাও ভারতে রপ্তানির সুযোগ রয়েছে। এ বিষয়ে অনন্য মামুন বলেন, কয়েকটি বাংলাদেশি সিনেমা ইতিমধ্যে ভারতে পাঠানো হয়েছে। কোন কোন ছবি মুক্তি পাবে, তা যাচাই-বাছাই শেষে জানানো হবে।

চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ঈদকেন্দ্রিক সময় ছাড়া বছরের বেশির ভাগ সময় নতুন দেশীয় সিনেমার সংকট থাকে। ফলে প্রেক্ষাগৃহে দর্শক ধরে রাখতে মানসম্মত বিদেশি সিনেমা আমদানির দাবি দীর্ঘদিনের। এখন প্রয়োজনীয় অনুমোদন মিললে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’ দিয়ে সেই ধারায় নতুন গতি আসতে পারে।

আরও পড়ুন