১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ২১:৫৬

শিরোনাম
বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের বোয়িং ও এয়ারবাস দুটোই দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাপ্রধানের হাত ধরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ২০২৬ বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনী নয়: আমির খান

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনী নয়: আমির খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২০:৩৫

বলিউড অভিনেতা আমির খান জানিয়েছেন, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবনী অবলম্বনে নির্মিত নয়। একই সঙ্গে তিনি ওয়াংচুকের শিক্ষা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তার অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘থ্রি ইডিয়টস’ প্রদর্শনের পর প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন আমির খান।

তিনি বলেন, সিনেমাটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত—এমন ধারণা সঠিক নয়। চিত্রনাট্য লেখার সময় তিনি কিংবা নির্মাতারা কেউই ওয়াংচুককে চিনতেন না বা তার কাজ সম্পর্কে জানতেন না।

আমির বলেন, “এটি একটি প্রচলিত ভুল ধারণা। ‘থ্রি ইডিয়টস’ নির্মাণের সময় আমরা সোনম ওয়াংচুক সম্পর্কে কিছুই জানতাম না। তাই সিনেমাটি তার জীবনের ওপর ভিত্তি করে তৈরি—এ কথা ঠিক নয়।”

তবে ওয়াংচুকের শিক্ষা সংস্কার আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অনির্দিষ্টকালের অনশনে থাকা ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনশন শেষ করার আহ্বান জানান।

সম্প্রতি ‘থ্রি ইডিয়টস’-এ চতুর রামালিঙ্গাম চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য এক ভিডিও বার্তায় দাবি করেছিলেন, ছবির ফুংসুক ওয়াংরু চরিত্রটি সোনম ওয়াংচুককে কেন্দ্র করেই তৈরি। তবে সেই বক্তব্য নাকচ করে আমির খান বলেন, ওমি বৈদ্যের মন্তব্য সঠিক নয়।

তিনি আরও বলেন, সোনম ওয়াংচুকের অবদানকে সম্মান জানাতে তার কাজকে সিনেমার কোনো চরিত্রের সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজন নেই। তার নিজের কাজই তাকে আলাদাভাবে সম্মানিত করার জন্য যথেষ্ট।

বর্তমানে সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে শিক্ষাব্যবস্থার সংস্কার ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই কর্মসূচির কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি ইতোমধ্যে ৮ থেকে ৯ কেজি ওজন হারিয়েছেন এবং তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন