৫০ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায় পেলেন প্রবীণ ইমাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২১:৪১
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম শিলুয়া গ্রামে টানা ৫০ বছর ইমামতির দায়িত্ব পালনের পর এক প্রবীণ ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা। আবেগঘন এ আয়োজনে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে পাঠাননগর ইউনিয়নের শিলুয়া চৌধুরী বাড়ির ঐতিহ্যবাহী ‘রৌশন আরা বেগম চৌধুরীরানী জামে মসজিদ’-এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় শত শত মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়ী ইমাম ও খতিব মাওলানা শামসুল হক মিয়াজি (৯৫) দীর্ঘ পাঁচ দশক ধরে মসজিদটিতে ইমামতি করেন। বার্ধক্যজনিত কারণে সম্প্রতি তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই পরিবারটি দীর্ঘদিন ধরে একই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছে। মাওলানা শামসুল হক মিয়াজির দাদা মরহুম মাওলানা হামিদ উল্যাহ মিয়াজি প্রায় ৬০ বছর এবং তার বাবা মরহুম এবাদত উল্যাহ মিয়াজি প্রায় ৮০ বছর একই মসজিদে ইমামতি করেন। সেই ধারাবাহিকতায় শামসুল হক মিয়াজিও ৫০ বছর দায়িত্ব পালন করেন।
তার দীর্ঘদিনের ধর্মীয় সেবা ও অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে তাকে নগদ ৩ লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট এবং আমৃত্যু পেনশন দেওয়ার ঘোষণা দেয় মসজিদ কমিটি।
অনুষ্ঠানে মসজিদের উপদেষ্টা রেজ্জাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন চৌধুরী আমান, সরওয়ার উদ্দিন চৌধুরী, সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • 'হাসিনা যদি সাহসী হন, পালালেন কেন?': রিজভী
- • না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স
- • ৫০ বছরের ইমামত শেষে রাজকীয় বিদায় পেলেন প্রবীণ ইমাম
- • ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন মোদি
- • শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীতে সড়ক অবরোধ, তীব্র যানজট
- • ইংল্যান্ডের বিদায়ে সমালোচনার ঝড়, প্রশংসায় ভাসছে আর্জেন্টিনা
- • এঙ্গেলস বিমানঘাঁটিতে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস: জেলেনস্কি
- • বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • হেক্সা স্বপ্ন ভাঙলেও বিশ্বকাপ থেকে শত কোটি টাকা ব্রাজিলের
