১৯ জুলাই ২০২৬, রবিবার, ০১:১২

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

'হাসিনা যদি সাহসী হন, পালালেন কেন?': রিজভী

'হাসিনা যদি সাহসী হন, পালালেন কেন?': রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ২২:৩৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টকশোতে পরোক্ষভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, ৫ আগস্টের পর যারা আড়ালে ছিলেন, তারা আবারও সক্রিয় হয়ে উঠেছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কিছু আলোচনায় শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে এবং বড় একটি রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেওয়ার প্রশ্ন তোলা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যদি শেখ হাসিনা এতটাই সাহসী হতেন, তবে দেশ ছেড়ে চলে যেতেন না। একই সঙ্গে তিনি বলেন, নানা সংকটের মধ্যেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি।

শেখ হাসিনার রাজনীতিতে ফেরার প্রসঙ্গে রিজভী বলেন, তার মতে, যাদের শাসনব্যবস্থাকে তিনি 'ফ্যাসিবাদী' হিসেবে আখ্যায়িত করেন, তাদের রাজনীতিতে পুনরাগমন গ্রহণযোগ্য হতে পারে না। তিনি হিটলারের দলের উদাহরণ টেনে বলেন, এমন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন ইতিহাসেও দেখা যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী ও রায়েরবাগের প্রতিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই আন্দোলনে বিএনপি, ছাত্রদল, জামায়াত, শিবির, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। বক্তব্যে তিনি নিজের গ্রেপ্তার, রিমান্ড ও কারাজীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন রিজভী। তিনি দাবি করেন, আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে মিল রেখে কোনো রাজনৈতিক অবস্থান নিলে জনগণ তা গ্রহণ করবে না। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন