১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:৪৭

শিরোনাম
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জোরালো রাজনৈতিক জল্পনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৭১ জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি জনগণের সেবক হয়ে আস্থা অর্জনের আহ্বান আইজিপির ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের নরসিংদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ফাইনাল নিশ্চিতের পর পিকফোর্ডের বোতল ঘিরে মেসিদের কৌতূহল ‘জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে সরকার’ :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘আবু সাঈদের মৃত্যু আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল : নাহিদ ইসলাম

‘আবু সাঈদের মৃত্যু আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১২:১৪

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে স্মরণ করা হচ্ছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগকে। আন্দোলনের সামনের সারিতে থাকা এই শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হওয়ার পরই আন্দোলন নতুন গতি পায় এবং তা পরবর্তীতে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয় বলে মনে করছেন সে সময়ের সমন্বয়ক ও ছাত্রনেতারা।

সাধারণ পরিবার থেকে উঠে আসা আবু সাঈদ ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। জুলাই আন্দোলনেও তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেন। তার মৃত্যু আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এবং দেশজুড়ে প্রতিবাদের ঢেউ সৃষ্টি করে।

সাবেক সমন্বয়কদের ভাষ্য, আবু সাঈদের মৃত্যুর পর নীরব থাকা অসংখ্য মানুষও রাজপথে নেমে আসেন। তার আত্মত্যাগ আন্দোলনকে কোটা সংস্কারের দাবির গণ্ডি পেরিয়ে বৃহত্তর গণঅভ্যুত্থানে পরিণত করে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আবু সাঈদ মাঠ ছাড়ে নাই। সে কিন্তু কথা রাখছে। একজন ছাত্র যদি ন্যায়বিচারের জন্য বুলেটের সামনে দাঁড়াতে পারে, তাহলে সেটি সবার বিবেককে নাড়া দিয়েছে। সেই তাড়নায় মানুষ রাজপথে নেমেছিল।’

তিনি আরও বলেন, ‘আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম, এক ধরনের আধ্যাত্মিক নেতৃত্বে পরিণত হয়েছিল। তার মৃত্যু আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছিল।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘দুই হাত প্রসারিত করে আবু সাঈদ যেভাবে বুকে গুলি নিয়েছিল, সেই দৃশ্য দেশের মানুষ, বিশেষ করে তরুণদের আন্দোলনে জীবন দিতেও সাহস জুগিয়েছিল।’

তিনি বলেন, ‘জুলাই শহীদ দিবসের মধ্য দিয়ে আবু সাঈদের স্মৃতি বেঁচে থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, মানুষ তাকে ততদিন স্মরণ করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ‘জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হলে ভবিষ্যতে দেশকে আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হতে পারে।’

সংশ্লিষ্টদের মতে, ১৬ জুলাই শুধু একটি তারিখ নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। আবু সাঈদের আত্মত্যাগ আন্দোলনের গতিপথ বদলে দিয়েছিল এবং তাকে জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে দিয়েছে।

আরও পড়ুন