১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৪:১৩

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২১:৫৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছে এবং দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের রাজনৈতিক ধারাকে বর্জন করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূইয়া বাজার সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় এক শ্রেণির মানুষ পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে এবং দেশের মেধাবী ব্যক্তিদের হত্যার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, সেই রাজনৈতিক ধারাকে বর্জন না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে সচেতন করা প্রয়োজন।

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন