১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৪:১৪

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল
শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

গোল্ডেন বুট থেকে গোল্ডেন গ্লাভস, বিশ্বকাপে জমজমাট শেষ লড়াই

গোল্ডেন বুট থেকে গোল্ডেন গ্লাভস, বিশ্বকাপে জমজমাট শেষ লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৩:৫৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষের পথে। আর মাত্র দুটি ম্যাচ বাকি থাকতেই শিরোপার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যক্তিগত পুরস্কারের লড়াই। আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সিতে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এর আগে শনিবার (১৮ জুলাই) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ফ্রান্স ও ইংল্যান্ড।

টুর্নামেন্ট শেষে ফিফা ছয়টি ব্যক্তিগত পুরস্কার প্রদান করবে। এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনটি হলো গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভস। সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের পুরস্কার ঘিরে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ।

গোল্ডেন বুটে মেসি-এমবাপ্পের সমানে সমান লড়াই

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় গোল্ডেন বুট। ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। এবারও শীর্ষে আছেন তিনি, তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

এখন পর্যন্ত মেসি ও এমবাপ্পে দুজনেরই গোলসংখ্যা ৮টি। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় সামান্য সুবিধাজনক অবস্থানে আছেন মেসি। তার অ্যাসিস্ট ৪টি, আর এমবাপ্পের ৩টি।

ফিফার নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট বিবেচনা করা হয়। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে থেকে গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড়কে এগিয়ে রাখা হয়।

ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন মেসি, আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন এমবাপ্পে। তাই শেষ দুই ম্যাচই ঠিক করবে গোল্ডেন বুটের চূড়ান্ত ভাগ্য।

গোলদাতাদের তালিকায় এরপর রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম, দুজনেরই গোল ৬টি। ফ্রান্সের উসমান দেম্বেলের গোলও ৬টি, সঙ্গে রয়েছে ২টি অ্যাসিস্ট। স্পেনের মিকেল ওয়াইয়ারজাবালের গোল ৫টি।

টানা দ্বিতীয়বার গোল্ডেন বল জয়ের পথে মেসি?

বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেয়া হয় গোল্ডেন বল। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পথে এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। এবারও তিনি অন্যতম প্রধান দাবিদার।

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা তৈরি করে। এরপর বিশ্বকাপ কাভার করা স্বীকৃত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।

ইতিহাসে দল চ্যাম্পিয়ন না হলেও গোল্ডেন বল জয়ের নজির রয়েছে। ২০০৬ সালে জিনেদিন জিদান, ২০১৪ ও ২০২২ সালে মেসি এবং ২০১৮ সালে লুকা মদ্রিচ রানার্সআপ দলের হয়ে এই পুরস্কার পেয়েছিলেন।

এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বল জয়ের রেকর্ড রয়েছে মেসির। এবার তার সঙ্গে আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড ও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া।

গোল্ডেন গ্লাভসে চমক কেপ ভার্দের ভোজিনিয়ার

বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেয়া হয় গোল্ডেন গ্লাভস। ২০২২ সালে এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।

এবার গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। অসাধারণ সব সেভ করে তিনি নজর কেড়েছেন দর্শক ও বিশ্লেষকদের। তার পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়েছে ব্যাপক আলোচনা।

এ ছাড়া উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইরও গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন।

ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষ হওয়ার পরই ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভসের বিজয়ীদের নাম।

আরও পড়ুন