স্পেনের বিপক্ষে ফাইনালের আগে অনুশীলন নিয়ে আপত্তি স্কালোনির
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৯:৩৮
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে অনুশীলনের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্পেনের বিপক্ষে রোববার নিউ জার্সিতে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি জানিয়েছেন, ফিফার নির্ধারিত সূচির কারণে দলকে এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা তাদের পরিকল্পনার সঙ্গে মিল ছিল না।
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর বৃহস্পতিবার রাতে আটলান্টা থেকে নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল। এর পরদিন শুক্রবার বিকেলে অনুশীলনে নামে তারা। তবে অনুশীলনের সময় ও প্রস্তুতির সুযোগ নিয়ে অসন্তোষ জানান স্কালোনি।
শুরুর একাদশে পরিবর্তন আনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, দল দেরিতে নিউ জার্সিতে পৌঁছানোর পর খুব অল্প সময়ের মধ্যে অনুশীলন শেষ করতে হয়েছে। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে পরিকল্পনা অনুযায়ী মাঠে কাজ করার সুযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
স্কালোনির আপত্তির অন্যতম কারণ ছিল প্রচণ্ড গরমের মধ্যে বিকেল সাড়ে ৩টায় অনুশীলন করতে হওয়া। যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন আবহাওয়ার কারণে খেলোয়াড়দের জন্য এটি বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তিনি। এর সঙ্গে নকআউট পর্বের টানা কঠিন ম্যাচের ধকলও রয়েছে।
তিনি বলেন, এখন দলের প্রধান লক্ষ্য খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা। কয়েকজন ফুটবলার পুরোপুরি ফিট না থাকায় তাদের অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিপক্ষ স্পেনকে শক্তিশালী দল হিসেবে স্বীকার করলেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন স্কালোনি। তিনি বলেন, আর্জেন্টিনা সবসময় নিজেদের খেলার ধরনে মনোযোগ দেয়, তবে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতাও বিবেচনায় রাখা হয়।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখছে পাকিস্তান
- • ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকাদের তালিকা প্রকাশ
- • নাগরিক সেবায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
- • রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
- • কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধানমন্ডি ও গুলশান লেক সংস্কার সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- • পানির নিচে রাজধানীর সড়ক, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের নির্দেশ পুলিশের
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
