১৯ জুলাই ২০২৬, রবিবার, ০৪:১২

শিরোনাম
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ বিশ্ব এআই সম্মেলনে অংশ নিচ্ছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার সংবিধান সংস্কার নয় বরং সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

ফাইনালের আগে চোট নিয়ে মুখ খুললেন দিবু

ফাইনালের আগে চোট নিয়ে মুখ খুললেন দিবু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১৮:২২

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে নিজের চোটের অবস্থা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। তিনি জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগে ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরার পর থেকে এখনও প্রতিদিন ব্যথা অনুভব করেন। তবে অস্ত্রোপচার না করিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফাইনালের দুই দিন আগে সংবাদ সম্মেলনে দিবু বলেন, ‘আমার হাতে এখনও প্রতিদিনই ব্যথা থাকে। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি তা করিনি। গ্রুপ পর্বে ঠিকমতো অনুশীলনও করতে পারিনি। শেষ ষোলোর পর থেকে আর চোট নিয়ে ভাবিনি। এখন অনেক ভালো অনুভব করছি।’

বিশ্বকাপ জয়ের পর অবসরের গুঞ্জনও উড়িয়ে দেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি বলেন, ‘আগে এমন কথা বলেছিলাম। কিন্তু এখন আমার একমাত্র লক্ষ্য ফাইনাল জেতা। এই দল বছরের পর বছর ধরে নিজেদের উন্নত করেছে। এখনও আনন্দ করার মতো অনেক কিছু বাকি।’

কাতার বিশ্বকাপের তুলনায় এবার বেশি উপভোগ করছেন বলেও জানান মার্টিনেজ। তার ভাষায়, ‘এবার পায়ে বল নিয়েও আরও ভালো খেলছি। রোববার মাঠে নামলে আমাকে হাসিমুখেই দেখবেন।’

নিজের মানসিক দৃঢ়তার প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিপক্ষ এক বা দুটি গোল করলেও পরের মুহূর্তে আমি একই দিবু থাকি। চাপ আমাকে প্রভাবিত করে না। আমি শুধু নিজের ওপর বিশ্বাস রাখি।’

স্পেনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে মার্টিনেজ বলেন, ‘তারা দুর্দান্ত একটি দল। শুধু লামিনে ইয়ামাল নয়, পুরো দলই শক্তিশালী। তাদের একজন অসাধারণ কোচ আছেন। আশা করি, এটি এমন একটি ফাইনাল হবে, যা দর্শকরা অনেক দিন মনে রাখবেন।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালকে জাতীয় দলের হয়ে সবচেয়ে উপভোগ্য ম্যাচগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে গোলরক্ষকের দায়িত্ব প্রসঙ্গে বলেন, ‘শুধু সেভ করাই নয়, সতীর্থদের আত্মবিশ্বাস জোগানোও একজন গোলরক্ষকের কাজ।’

শেষে কোচ লিওনেল স্কালোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মার্টিনেজ বলেন, ‘কোচ আমাকে বলেছিলেন, তুমি যে অবস্থাতেই থাকো, আমি তোমাকে আমার দলে চাই। এই কথাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ফাইনালে আমার কিছু করার সুযোগ না-ও আসতে পারে, কিন্তু দল জিতলেই সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।’

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন