বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২১:২২
২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা গোল নির্বাচনে ভোটগ্রহণ শুরু করেছে ফিফা।
সোমবার (২০ জুলাই) থেকে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকদের জন্য এই ভোট উন্মুক্ত করা হয়েছে।
ফিফা এবার মোট ১২টি গোলকে চূড়ান্ত তালিকায় রেখেছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত বিভিন্ন ম্যাচের দৃষ্টিনন্দন ড্রিবল, দূরপাল্লার শট ও ম্যাচ নির্ধারণী গোলগুলো এ তালিকায় স্থান পেয়েছে।
মনোনয়নপ্রাপ্ত গোলগুলোর মধ্যে রয়েছে ফাইনালে স্পেনের হয়ে ফেরান তোরেসের করা শিরোপা নির্ধারণী গোল। অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের পাস থেকে করা ওই একমাত্র গোলেই আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।
রানার্সআপ আর্জেন্টিনার দুটি গোলও জায়গা পেয়েছে তালিকায়। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের প্রথম গোল এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার দুর্দান্ত শট মনোনয়ন পেয়েছে।
এ ছাড়া দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সিডনি লোপেস কাবরালের অতিরিক্ত সময়ের সমতাসূচক গোল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জুড বেলিংহামের গোল এবং শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের আর্লিং হলান্ডের দূরপাল্লার গোলও সেরা গোলের লড়াইয়ে রয়েছে।
মনোনয়ন পাওয়া বাকি খেলোয়াড়রা হলেন বসনিয়া ও হার্জেগোভিনার কেরিম আলাইবেগোভিচ, হাইতির উইলসন ইসিদর, নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট, জাপানের দাইজেন মায়েদা, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং উজবেকিস্তানের এলদর শোমুরোদভ।
ফিফা জানিয়েছে, সমর্থকদের ভোটের ভিত্তিতেই ২০২৬ বিশ্বকাপের ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ বা সেরা গোল নির্বাচিত হবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
