বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১১:৫১
বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন।
তবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া উসমান খাজার জায়গায় ওপেনিংয়ে আস্থা রাখা হয়েছে অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাইয়ে।
সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে চোটের কারণে খেলতে পারেননি কামিন্স, হ্যাজলউড ও লায়ন। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার পথে অ্যাকিলিসে চোট পেয়ে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে যান হ্যাজলউড। অন্যদিকে অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয় নাথান লায়নকে। কামিন্সও পিঠের নিচের অংশের চোট কাটিয়ে ফিরলেও অ্যাশেজ নিশ্চিত হওয়ার পর শেষ দুই টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়।
চোটের কারণে এই দুই পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। পরে আইপিএলে মাঠে ফিরে নিজেদের ফিটনেস প্রমাণ করেন দুজনই। তাদের দলে ফেরায় সর্বশেষ স্কোয়াডে থাকা মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট মূল দল থেকে বাদ পড়েছেন। তবে নেসার, টড মারফি ও ডগেট সম্প্রসারিত স্কোয়াডের সঙ্গে অনুশীলন চালিয়ে যাবেন এবং প্রয়োজন হলে তাদের দলে নেওয়া হতে পারে।
পেস আক্রমণে কামিন্স ও হ্যাজলউডের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন নাথান লায়ন। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার।
ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে জেক ওয়েদারাল্ডের সঙ্গে ট্রাভিস হেডকে দেখা যেতে পারে। মিডল অর্ডারে যথারীতি রয়েছেন স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস। সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত রান না পেলেও লাবুশেনের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
দল ঘোষণার পর নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নকে আবার দলে ফিরে পেয়ে তারা আনন্দিত। গত কয়েক মাসে তারা চোট কাটিয়ে ফিরতে কঠোর পরিশ্রম করেছেন। তিনি আরও জানান, এটি ১৩ সদস্যের দল হলেও প্রয়োজনে ম্যাচ শুরুর আগে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। আগামী ১২ মাসের ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে আরও অনেক ক্রিকেটারের সুযোগ আসবে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাত জয় নিয়ে ৮৭ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট অর্জন করে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখাই হবে কামিন্সদের লক্ষ্য।
অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
