আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৯:৪৭
দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। প্রধান অতিথি হিসেবে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করবেন।
দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার লক্ষ্যে ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করে এ প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো খেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার সাঁতারের সঙ্গে কাবাডি এবং ক্রিকেট খেলাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগিতায় নামবেন কিশোর কিশোরীরা। মোট ছয়টি ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হবে খেলা গুলো।
আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয় সোমবার (২০ জুলাই)। মিরপুরে ক্রিকেট ইভেন্টে বালকদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর ও ঢাকা অঞ্চল।
যদিও বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। ছেলেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়েছে রংপুর। দিনের অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল।
অন্যদিকে একইভাবে ফলাফল নির্ধারিত হয়েছে বালিকাদের বিভাগেও। এখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। কোয়ার্টার ফাইনালে আগামী ২২ তারিখ তাদের প্রতিপক্ষ সিলেট।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
