২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩:১৯

শিরোনাম
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ

মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও

মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০১:০৮

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি ও আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফাইনাল ম্যাচে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা দেখেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানো হলে দর্শকদের একাংশ শিস ও বিদ্রুপে প্রতিক্রিয়া জানায়। পরে ইনফান্তিনোর সঙ্গে তিনি পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন।

অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন ট্রাম্প ও ইনফান্তিনো। এরপর স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে ট্রফি হস্তান্তরের পরও ট্রাম্প কিছু সময় মঞ্চে অবস্থান করেন। এ সময় স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলে ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। পরে ইনফান্তিনোও তাকে মঞ্চ থেকে নামার ইঙ্গিত দিলেও ট্রাম্প কিছুটা সরে গিয়ে খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে থাকেন।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন, আবার কেউ কেউ এটিকে কেবল আনুষ্ঠানিক উপস্থিতির অংশ হিসেবে দেখেছেন।

এর আগেও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে অবস্থান করেছিলেন ট্রাম্প। সে ঘটনাও সে সময় আলোচনার জন্ম দিয়েছিল।

আরও পড়ুন