২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩:১৯

শিরোনাম
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ২২:৩৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন, প্রার্থিতা ও মনোনয়নসংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনে দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ নেই। এ বিষয়ে এখনো শরিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে সব সিদ্ধান্ত পারস্পরিক আলোচনার মাধ্যমেই নেওয়া হবে।

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠককে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক পরিবেশে মতবিনিময় করেছেন। জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এমন বৈঠক নিয়মিত হবে।

ব্রিফিংয়ে জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।

সরকারের কার্যক্রম তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও ফাদারদের ভাতা প্রদান, খেলোয়াড়দের জন্য ভাতা চালু এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের কাজ চলছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের ৩১ দফা কর্মসূচি এবং রাজনৈতিক দলগুলোর সম্মতিতে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন