প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১২:৩৯
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে এ নিয়ে রাজনৈতিক বিভাজন না করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি বলেছেন, দেশের তরুণদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) শাসক জোটের সংসদীয় দলের বৈঠক শেষে ভারতের সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
রিজিজুর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস কোনো দলীয় রাজনীতির বিষয় হওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, দেশের তরুণদের নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষা করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
এদিকে, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্যেই মোদির এ মন্তব্য এসেছে।
সোমবার (২০ জুলাই) রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি হলো—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতাল থেকে মুক্তি এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে পুনরায় পরীক্ষা দিতে বাধ্য হয়ে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।
সংঘর্ষে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাম মনোহর লোহিয়া হাসপাতালে সন্ধ্যা পর্যন্ত ৬৫টি চিকিৎসাসংক্রান্ত মামলা নথিভুক্ত হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে আন্দোলনকারী ও পুলিশ সদস্য—উভয় পক্ষের লোকজন রয়েছেন।
হাসপাতালটির তথ্য অনুযায়ী, অনশনরত অন্তত ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের সবাই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে প্রায় ৪০ জন পুলিশ সদস্য এবং বাকিরা আন্দোলনকারী। গুরুতর আহত কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহতদের মধ্যে ২০ বছর বয়সী এক তরুণী মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতিজনিত গুরুতর আঘাত পেয়েছেন। তবে তিনি কীভাবে আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও অন্তত ২৪ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কারও আঘাত গুরুতর নয়।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
