২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১২

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ

বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৬:৪৭

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হলে সৌদি আরবের তেল রপ্তানি বড় ধরনের সংকটে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্ববাজারে জ্বালানির দামে।

বিশেষজ্ঞদের মতে, বাব আল-মান্দেব প্রণালি কার্যকরভাবে অবরুদ্ধ হলে লোহিত সাগর হয়ে সৌদির তেল পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই)-এর জ্যেষ্ঠ গবেষক মাইকেল স্টিফেন্স বলেন, সামরিক অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালিকে পুরোপুরি নিরাপদ করা সহজ হবে না।

তার ভাষায়, যদি শুধু বিমান হামলার মাধ্যমেই এ নৌপথ নিরাপদ করা সম্ভব হতো, তাহলে হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থাও তৈরি হতো না। এখন বাব আল-মান্দেব আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, হুথিদের ঘোষিত অবরোধ বাস্তবায়িত হলে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন হয়ে ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানির পথ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধাক্কা খাবে।

এ অবস্থায় সৌদি তেলের ওপর নির্ভরশীল পশ্চিমা ও এশিয়ার দেশগুলো পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মাইকেল স্টিফেন্স আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে নামিয়ে আনা বাস্তবসম্মত নয়।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের কারণে অনেক দেশ ইতোমধ্যে তাদের কৌশলগত তেল মজুদের বড় অংশ ব্যবহার করেছে। ফলে নতুন করে সরবরাহ সংকট দেখা দিলে বৈশ্বিক অর্থনীতি আরও বড় চাপের মুখে পড়তে পারে।

আরও পড়ুন