সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২০:৩৯
রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর ফলে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিন সম্পন্ন হয়েছে এবং মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম শুনানি শেষে ওয়ারী থানার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন আবেদন মঞ্জুর করেন।
আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার মক্কেলের বিরুদ্ধে থাকা তিনটি মামলার মধ্যে দুটি মামলায় আগেই উচ্চ আদালত জামিন দিয়েছিলেন। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
আদালত সূত্র জানায়, চলতি বছরের ১১ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে ওয়ারী থানার প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালতের নির্দেশে ১৫ জুন তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, তৌহিদ আফ্রিদি বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
