কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০০:৪৭
যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে। এবার সিনেমাটির নতুন গান ‘তাবাহি’ প্রকাশের পর যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।
গানটি প্রকাশের পর একাংশের নেটিজেন কিয়ারা আদভানিকে সমালোচনার মুখে ফেলেছেন। বিশেষ করে বিবাহিত হওয়ার পর এমন সাহসী দৃশ্যে অভিনয় করায় তাকে কটাক্ষ ও ট্রোলের শিকার হতে হচ্ছে।
তবে এই বিতর্কে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন কি না, সেটি সম্পূর্ণ একজন অভিনেতার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে নারী ও পুরুষ শিল্পীদের জন্য ভিন্ন মানদণ্ড থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
কাজল জানান, ব্যক্তিগতভাবে তিনি ঘনিষ্ঠ দৃশ্য কিংবা বিকিনি পরে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এ কারণে ক্যারিয়ারে এমন অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে তিনি মনে করেন, কোন শিল্পী কী ধরনের চরিত্র বা দৃশ্যে অভিনয় করবেন, সেটি তার নিজস্ব সীমারেখা ও পেশাগত সিদ্ধান্তের বিষয়।
উল্লেখ্য, এর আগে ‘টক্সিক’-এর প্রথম পোস্টার প্রকাশের পরও সিনেমাটির প্রেক্ষাপট ও উপস্থাপনাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়েছিল। এবার নতুন গান প্রকাশের পর সেই আলোচনা আরও তীব্র হয়েছে।
আরও পড়ুন
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- • ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের
- • শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেবতাখুম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
