শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেবতাখুম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১০:৫৮
টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও পাহাড় ধসের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) থেকে চারটি শর্ত মেনে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে পারবেন।
সোমবার (২০ জুলাই) রাত ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছিল। এ কারণে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম সাময়িকভাবে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই থেকে পর্যটন কেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।
প্রশাসনের চার শর্ত
- কচ্ছপতলী বাজারের পর যানবাহন চলাচল নিষিদ্ধ: পর্যটক বহনকারী কোনো মোটরসাইকেল, চাঁদের গাড়ি বা ব্যক্তিগত গাড়ি কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সেখান থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে অথবা নৌপথে যেতে হবে।
- লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে উঠতে দেওয়া হবে না।
- নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে: পর্যটকদের নিজ নিজ নিরাপত্তায় সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের নির্দেশনা অনুসরণ করতে হবে।
- বিরূপ আবহাওয়ায় প্রবেশ বন্ধ হতে পারে: ভারী বৃষ্টি, পাহাড় ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে প্রশাসন পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করতে পারবে।
প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত শর্তগুলো মেনে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
