১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৩৭

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

৩৪ দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাচ্ছেন নির্দিষ্ট ক্যাটাগরির বাংলাদেশিরা

৩৪ দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাচ্ছেন নির্দিষ্ট ক্যাটাগরির বাংলাদেশিরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১৩:১৯

নির্দিষ্ট ক্যাটাগরির পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য বিশ্বের ৩৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে বলে জানিয়েছে সরকার। দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে এসব দেশের সঙ্গে ভিসা অব্যাহতি সুবিধা কার্যকর রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পাসপোর্টের ধরন অনুযায়ী এই সুবিধা তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে— অফিসিয়াল, কূটনৈতিক এবং সাধারণ পাসপোর্টধারী।

প্রথম ক্যাটাগরিতে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীন, ভারত, রাশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, কুয়েত, কাতার, দক্ষিণ কোরিয়া, ব্রাজিলসহ মোট ৩১টি দেশে ভিসা ছাড়া সরকারি ও কূটনৈতিক সফরে যেতে পারবেন।

দ্বিতীয় ক্যাটাগরিতে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য জাপান ও উজবেকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।

তৃতীয় ক্যাটাগরিতে সাধারণ পাসপোর্টধারীরা শুধুমাত্র মালদ্বীপে ভিসা ছাড়া পর্যটন ভ্রমণের সুযোগ পাবেন, তবে সেখানে কর্মসংস্থান বা চাকরির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব চুক্তি আন্তর্জাতিক যোগাযোগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সহজ করবে।

আরও পড়ুন