২০ জুলাই ২০২৬, সোমবার, ০২:০৮

শিরোনাম
পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ

সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১৫:৩৩

পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ১০০টি ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ প্রকল্প বাস্তবায়নে বাস ক্রয় ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য সরকারের কাছে ৪০০ কোটি টাকা অনুদান বা ইকুইটি সহায়তা চেয়েছে সংস্থাটি।

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসি শাখা এ-সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে পাঠিয়েছে।

এর আগে একই পরিমাণ অর্থ বরাদ্দের আবেদন করা হলে অর্থ বিভাগ সরাসরি অনুদান না দিয়ে উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্যোগটি বাস্তবায়নের পরামর্শ দিয়েছিল। সরকারের ব্যয় নিয়ন্ত্রণ নীতি এবং আর্থিক সক্ষমতার বিষয় বিবেচনায় ঋণভিত্তিক প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছিল।

তবে বিআরটিসি এবারও অনুদানের পক্ষেই অবস্থান নিয়েছে। সংস্থাটির দাবি, বর্তমান আর্থিক সক্ষমতা ও নিজস্ব তহবিলের সীমাবদ্ধতার কারণে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে এমন বড় প্রকল্প বাস্তবায়ন কঠিন হবে। জনসেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় ঋণের সুদ ও কিস্তির অতিরিক্ত চাপ ভবিষ্যতে আর্থিক বোঝা বাড়াবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১০০টি ইলেকট্রিক বাস কিনতে ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি টাকা। প্রতিটি বাসের সম্ভাব্য মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া ২৫টি চার্জিং স্টেশন নির্মাণে ৫০ কোটি টাকা, খুচরা যন্ত্রাংশ ক্রয়ে ৩৫ কোটি টাকা, চালক ও কারিগরি জনবল প্রশিক্ষণে ২০ কোটি টাকা, বাস পরিবহন ও নিবন্ধনে ২৫ কোটি টাকা এবং বিআরটিসির ডিপো উন্নয়ন ও সংস্কারে ৩০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

বিআরটিসি জানিয়েছে, নতুন বাসগুলো ঢাকার গুরুত্বপূর্ণ রুটের পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আন্তঃনগর সেবায় পরিচালনা করা হবে। এতে রাজধানীর বায়ুদূষণ কমানোর পাশাপাশি আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

সংস্থাটির মতে, ইলেকট্রিক বাসের প্রাথমিক বিনিয়োগ তুলনামূলক বেশি হলেও দীর্ঘমেয়াদে এর পরিচালন ব্যয় ডিজেল বা সিএনজিচালিত বাসের চেয়ে কম। ফলে ভবিষ্যতে সরকারি ব্যয় কমবে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে।

এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক বলেন, গণপরিবহন আধুনিকায়ন ও পরিবেশ সুরক্ষায় ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ ইতিবাচক। বিশ্বের অনেক দেশেই জনসেবামূলক পরিবহন প্রতিষ্ঠানকে সরকার অনুদান বা ভর্তুকি দিয়ে থাকে।

তিনি আরও বলেন, সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিআরটিসিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে হবে, যাতে ভবিষ্যতে নতুন প্রকল্প বাস্তবায়নে সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হতে না হয়।

আরও পড়ুন