২০ জুলাই ২০২৬, সোমবার, ১১:২৭

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়

গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২০:৩৯

পরিচালন ব্যয় ও লোকসানের চাপ সামাল দিতে গ্যাসের বিতরণ চার্জ বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার কাছে জমা দিয়েছে দেশের বিতরণ কোম্পানিগুলো। সবচেয়ে বেশি বৃদ্ধি চেয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, আর সবচেয়ে কম প্রস্তাব দিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি।

কোম্পানিগুলোর দাবি, বর্তমান বিতরণ মাশুল দিয়ে পরিচালন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। অনেক প্রতিষ্ঠান অপরিচালন আয় দিয়ে ঘাটতি সামাল দিচ্ছে। কর্ণফুলী গ্যাস ৩৭ পয়সা থেকে ১ টাকা ২১ পয়সা এবং পশ্চিমাঞ্চল গ্যাস ২৪ পয়সা থেকে ৪১ পয়সা করার প্রস্তাব দিয়েছে। তিতাস, বাখরাবাদ, জালালাবাদ ও সুন্দরবন গ্যাস কোম্পানিও বিতরণ চার্জ বাড়ানোর সুপারিশ করেছে।

গ্যাস কোম্পানিগুলোর ভাষ্য, নতুন পে-স্কেল, পরিচালন ব্যয় বৃদ্ধি, গ্যাস বিক্রি কমে যাওয়া এবং অতীতের অলাভজনক অবকাঠামো বিনিয়োগের কারণে আর্থিক সংকট তীব্র হয়েছে। অনেক স্থানে পাইপলাইন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণ হলেও গ্যাস সংযোগ বন্ধ থাকায় সেগুলো ব্যবহারই করা যাচ্ছে না।

এদিকে দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় চাহিদা পূরণে ব্যয়বহুল এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী সংকটের পর এলএনজি আমদানির গড় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির ঘাটতি প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকা হয়েছে। এর বিপরীতে সরকার ভর্তুকি দিয়েছে ১৪ হাজার ৬০০ কোটি টাকা।

এ পরিস্থিতিতে বিতরণ চার্জের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। তবে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়লে উৎপাদন ব্যয় আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

আরও পড়ুন