বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১০:৩২
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছালে দর্শকদের একাংশের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন। স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পকে দেখানোর পর গ্যালারির বিভিন্ন অংশ থেকে বিদ্রুপধ্বনি শোনা যায় বলে জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিডের লাইভ স্ট্রিমে দেখা যায়, দর্শকদের একাংশ ট্রাম্পকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন।
রোববার ফাইনাল ম্যাচ শুরুর আগে মার্কিন শিল্পী জেনিফার হাডসন জাতীয় সঙ্গীত পরিবেশন করছিলেন। এ সময় ট্রাম্প ও মেলানিয়ার আগমনের পর আনুষ্ঠানিকতা শেষে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর সঙ্গে তারা ভিআইপি বক্সে যোগ দেন। এরপর স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পের ছবি ভেসে উঠতেই দর্শকদের একাংশ বিদ্রুপধ্বনি দিতে শুরু করেন।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর লাইভ ব্লগেও উল্লেখ করা হয়েছে, বড় পর্দায় ট্রাম্প ও মেলানিয়াকে দেখানোর সময় দর্শকদের একাংশের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া শোনা যায়।
২১ বছর বয়সী স্ট্রিমার আইশোস্পিডের লাইভ ভিডিওতেও একই দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে তাকে পরিস্থিতি দেখে বিস্মিত প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ফক্স স্পোর্টসের সম্প্রচারেও এই মুহূর্তটি দেখা গেছে।
শুধু স্টেডিয়ামেই নয়, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কসহ বিভিন্ন ফ্যান পার্কেও বড় পর্দায় ট্রাম্পকে দেখানোর সময় দর্শকদের একাংশ একই ধরনের প্রতিক্রিয়া জানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ ট্রাম্পের প্রতি এমন প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন, আবার ট্রাম্প সমর্থকদের দাবি, বিদ্রুপধ্বনি দেওয়া ব্যক্তিদের অনেকেই ছিলেন স্পেন ও আর্জেন্টিনার সমর্থক।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
