২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৫

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক

ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৭:০৩

সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (২০ জুলাই) রাজধানীতে সিভিল অ্যাভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক এক কর্মশালায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বিষয়ে আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে চুক্তি সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর আহ্বান জানান বেবিচক চেয়ারম্যান। তিনি জানান, চলতি বছরের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি আধুনিক এন্টি-ড্রোন সিস্টেম কেনা হবে, যা বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া তিনি জানান, দেশে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশের সমুদ্রসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে আদায় হওয়া ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতি বছর প্রায় ৮ শতাংশ রাজস্ব বৃদ্ধি পাবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান।

আরও পড়ুন