২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩:২০

শিরোনাম
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ

নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০০:৩৯

সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই তদন্ত করে দেখা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) রাতে কালিগঞ্জ উপজেলার কাজলা মাঝেরপাড়া এলাকায় ফারজানা সুলতানা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সে কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং স্থানীয় বাসিন্দা লতিফ উদ্দিনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বিদ্যালয়ে যাওয়ার পর ছুটি হলেও ফারজানা বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যায় একটি বাড়ির আলমারির ড্রয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুমাইয়া (২৬) নামে এক নারীকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির কানে থাকা স্বর্ণের দুল নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, সন্দেহের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনাটিও তদন্তাধীন। উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন