২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৯:০৭
২০২৭ সালের হজে বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কম রাখতে সৌদি সরকারের কাছে ব্যাকআপ আবাসনের বর্তমান ১ শতাংশ কোটা বহাল রাখার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (২০ জুলাই) রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজের জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাকআপ আবাসন ব্যবস্থার কারণে হজের ব্যয় বাড়তে পারে। তাই ২০২৬ সালের মতো ১ শতাংশ ব্যাকআপ আবাসন বহাল রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জবাবে সৌদি রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো আধা-সরকারি চিঠি তিনি পেয়েছেন এবং সুপারিশসহ তা সৌদি সরকারের কাছে পাঠিয়েছেন। একই সঙ্গে তিনি চলতি বছরের বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।
ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তাবে ক্যাটারিং সেবা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফাতে সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর সমমানের সেবামূল্যে প্যাকেজ-৩ নির্ধারণের বিষয়ও উল্লেখ রয়েছে।
বৈঠকে ধর্মমন্ত্রী চলতি বছরের সফল হজ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য সৌদি রাষ্ট্রদূত ও সৌদি সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • হরমুজ খুলতে ইরানে টানা হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত
- • দিল্লিমুখী পাঞ্জাবের কৃষকরা, সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা
- • মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
