ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৯:৪৯
ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। গত ৭ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১০০ সেনা, আর নিহত হয়েছেন তিনজন মার্কিন সেনাসদস্য।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, আহত সেনাদের মধ্যে ৯৬ শতাংশ ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন। তিনি বলেন, অধিকাংশ সেনা মৃদু কনকাশন (মস্তিষ্কে হালকা আঘাত) নিয়ে চিকিৎসা নিয়েছেন এবং দ্রুত সেরে উঠে আবার দায়িত্ব পালন করছেন।
পারনেলের এই বক্তব্য আসে দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনের পর। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আহত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশে বিলম্ব করেছে পেন্টাগন এবং কয়েক ডজন আহত সেনার তথ্য জনসমক্ষে আনা হয়নি।
এদিকে সিএনএন-এর সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আহত সেনাদের তথ্য প্রকাশে মার্কিন সামরিক বাহিনী ধীরগতিতে এগিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সেনাসদস্যদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই তথ্য প্রকাশে বিলম্ব করা হয়েছিল।
তবে আহত সেনাদের সংখ্যা প্রকাশে বিলম্ব এবং তথ্য গোপনের অভিযোগ যুক্তরাষ্ট্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পেন্টাগনের ব্যাখ্যা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন দেশটির সামরিক তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
