এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৪:৪৬
রাজধানীবাসীর বহু প্রতীক্ষিত পাতালরেল বাস্তবায়নে বড় অগ্রগতি হয়েছে। অতিমূল্যায়িত প্রকল্প ব্যয় কমিয়ে বহুল আলোচিত এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট) প্রকল্পের প্রাক্কলিত ব্যয় থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা কমিয়েছে সরকার। ব্যয়-সাশ্রয়ী সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এখন অনুমোদনের জন্য প্রস্তুত।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটির রুট অ্যালাইনমেন্ট ও চূড়ান্ত নকশা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) পরবর্তী সভায় অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হবে।
সংশোধিত ডিপিপি অনুযায়ী, ২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৫ হাজার কোটি টাকার বেশি এবং বৈদেশিক ঋণ ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় ৩২ হাজার কোটি টাকা অর্থায়ন করা হবে।
প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল ওহাব বলেন, শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ব্যয় কমানোর পাশাপাশি তদারকিও বাড়ানো হয়েছে।
জানা গেছে, প্রকল্পে অর্থায়নের প্রধান অংশীদার হিসেবে থাকছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি কো-ফাইন্যান্সার হিসেবে যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। এডিবি সিভিল ও কনসালট্যান্সি প্যাকেজে এবং কোরিয়ান এক্সিম ব্যাংক সিস্টেম প্যাকেজে অর্থায়ন করবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ প্রকল্পের জন্য ৩ হাজার ৯১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বৈদেশিক অর্থায়নের কারণে অনুমোদনে কিছুটা বিলম্বের শঙ্কা থাকলেও নির্মাণকাজে যাতে প্রভাব না পড়ে, সেজন্য অগ্রিম ক্রয় কার্যক্রম শুরু করেছে ডিএমটিসিএল। ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং এডিবি এ প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে। ফলে প্রকল্প অনুমোদনের পর অন্তত এক বছর সময় সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এমআরটি-৫ হবে রাজধানীর প্রথম পূর্ব-পশ্চিম করিডরের মেট্রোরেল। মোট ২০ কিলোমিটার রুটের মধ্যে ১৩ দশমিক ৫ কিলোমিটার পাতালপথ এবং ৬ দশমিক ৫ কিলোমিটার উড়ালপথ হবে। মাটির নিচে ৫৬ থেকে ১৫৩ ফুট গভীরতায় নির্মিত হবে পাতাল অংশ।
রুটটি হেমায়েতপুর থেকে ভাটারা/দাশেরকান্দি পর্যন্ত বিস্তৃত হবে। পথে থাকবে ১৫টি স্টেশন, যার মধ্যে ৯টি পাতাল স্টেশন এবং ৫টি উড়াল স্টেশন।
প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে চালু হলে প্রতিদিন প্রায় ১২ লাখ ৩০ হাজার যাত্রী চলাচল করতে পারবেন। প্রতিটি ট্রেন ১৪টি স্টেশনে থেমে মাত্র ৩২ মিনিটে হেমায়েতপুর থেকে ভাটারা পৌঁছাবে।
প্রথম পর্যায়ে ৮ কোচের ১৮টি মেট্রো ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে। ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ৪২টি করার সুযোগ রাখা হয়েছে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে এবং ব্যস্ত সময়ে প্রতি ৩ মিনিট ৩০ সেকেন্ড পরপর একটি ট্রেন চলাচল করবে।
ডিএমটিসিএল জানিয়েছে, প্রকল্পের কারিগরি সমীক্ষা ও প্রকৌশল নকশার কাজ শেষ হয়েছে। দরপত্র নথির প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। হেমায়েতপুর ডিপোর ভূমি অধিগ্রহণ শতভাগ সম্পন্ন হয়েছে এবং ডিপো উন্নয়নকাজের অগ্রগতি ইতোমধ্যে ৭৭ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া স্টেশন ও ট্রানজিশন সেকশনের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কাজও চলমান রয়েছে।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
