২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০২

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৯:৫৭

'পেপার লিক' ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET-UG)সহ বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস। রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়।

কংগ্রেস নেতারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তারা সংসদে এ বিষয়ে আলোচনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে পৌঁছালে রাহুল গান্ধীসহ কয়েকজন নেতা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন। পরে দিল্লি পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে আটক করে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আটকের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় রাহুল গান্ধীর নাকে আঘাত লেগে রক্তপাত হয়েছে বলে কংগ্রেস দাবি করেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এর আগে রাহুল গান্ধী বলেন, “শিক্ষার্থীদের ওপর আঘাত মানে দেশের প্রতিটি পরিবারের ওপর আঘাত।” তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করেন।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনায় তারা প্রস্তুত। তবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়—এমন কর্মসূচি বরদাশ্ত করা হবে না বলে জানানো হয়েছে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন