২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৪৮

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা

বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২১:২৯

বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ আরও বাড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

মঙ্গলবার (২১ জুলাই) রয়টার্সের বরাতে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আইইএর মতে, হরমুজ প্রণালির বিকল্প নৌপথ হিসেবে বাব আল-মান্দেবের গুরুত্ব বাড়ছে। এ অবস্থায় সেখানে অস্থিতিশীলতা আন্তর্জাতিক তেল সরবরাহে নতুন ঝুঁকি তৈরি করতে পারে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সদস্য দেশগুলোর কৌশলগত মজুত থেকে ইতোমধ্যে প্রায় ২৯ কোটি ব্যারেল তেল ছাড়া হয়েছে।

এদিকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবরোধের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের প্রস্তুতি নিতে হুতিদের নির্দেশ দিয়েছে তেহরান। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজের পাশাপাশি বাব আল-মান্দেবেও অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন