২২ জুলাই ২০২৬, বুধবার, ০০:০৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস

খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২১:৩৫

বিশ্বকাপ ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফাইনালের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের পারফরম্যান্স ও লড়াই নিয়ে তিনি গর্বিত। খবর গোল ডটকমের।

ফাইনালে পারেদেসকে স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা যায়। একপর্যায়ে তিনি এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং গাভির সঙ্গেও সংঘর্ষে জড়ান। একই সময়ে নাহুয়েল মোলিনাকেও রদ্রির দিকে ঘুষি ছোড়ার চেষ্টা করতে দেখা যায়।

প্রাথমিকভাবে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে খবর এলেও পরে তা অফিসিয়াল রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। বিবিসি স্পোর্ট জানিয়েছে, ফিফা এখন পর্যন্ত তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

ইনস্টাগ্রামে পারেদেস লেখেন, দেশের মানুষকে শিরোপার আনন্দ দিতে না পারার কষ্ট থাকলেও দল নিজেদের সর্বস্ব দিয়ে লড়েছে এবং এই আর্জেন্টিনা দলের অংশ হতে পেরে তিনি গর্বিত।

তবে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের পর ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চলবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন