এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২৩:৫৪
সরকারের মিশ্র-বহর (মিক্সড-ফ্লিট) কৌশলের অংশ হিসেবে ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। নতুন উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে বিমানের বহরে যুক্ত হবে। চুক্তি সম্পন্ন হওয়ার পর মূল্য ও অন্যান্য শর্ত প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত বহরে রয়েছে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ। এ৩৫০-৯০০ দূরপাল্লার রুটে এবং এ৩২১নিও আঞ্চলিক, গালফ ও এশিয়ার মাঝারি দূরত্বের রুটে পরিচালিত হবে।
এর আগে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল। নতুন এয়ারবাস যুক্ত হলে ভবিষ্যতে সংস্থাটির বহরে বোয়িং ও এয়ারবাস উভয় নির্মাতার উড়োজাহাজ থাকবে।
সরকার ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করতে চায়। এ পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, বহর আধুনিকায়ন এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো পরিবহনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
