২২ জুলাই ২০২৬, বুধবার, ০৩:০৩

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের

কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০১:৪৯

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

মঙ্গলবার (২১ জুলাই) ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ ও পুলিশের দমন-পীড়নের পর দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকারের আলোচনার আগ্রহ থাকা সত্ত্বেও রাহুল গান্ধী ও কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করে সংসদের অধিবেশনকে অস্থির করার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নির্লজ্জভাবে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

এর কয়েক ঘণ্টা আগেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন। পরে দিল্লি পুলিশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে আন্দোলন চলছে। সোমবার আন্দোলনকারীরা সংসদের দিকে পদযাত্রা করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় আন্দোলনকারী ও পুলিশ পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করছে।

এদিকে, গত ১৮ জুলাই দিল্লি পুলিশ আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে সফদারজং হাসপাতালে স্থানান্তর করে। সেখান থেকেই তিনি অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন