স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০০:৪০
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হলেও এখনো নতুন চুক্তির ঘোষণা না আসায় সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জল্পনা তুঙ্গে।
ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, কেপ ভার্দে, মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি।
স্কালোনি দায়িত্ব ছাড়লে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো। ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানোর পাশাপাশি আর্জেন্টিনার বয়সভিত্তিক দলেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
সম্ভাব্য তালিকায় রয়েছেন সাবেক ডিফেন্ডার দিয়েগো প্লাসেন্তেও। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন ৪৯ বছর বয়সী এই কোচ।
আলোচনায় আছেন রিভার প্লেটের সাবেক সফল কোচ মার্সেলো গালিয়ার্দো। আক্রমণাত্মক কৌশল ও উচ্চ প্রেসিং ফুটবলের জন্য পরিচিত এই কোচকে মেসি-পরবর্তী যুগে দলের জন্য উপযুক্ত বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া অভিজ্ঞ কোচ আরিয়েল হোলানের নামও আলোচনায় রয়েছে। বর্তমানে প্যারাগুয়ের ক্লাব সেরো পোর্তেনিওর দায়িত্বে থাকা হোলানকে স্বল্পমেয়াদে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্কালোনির ভবিষ্যৎ বা নতুন কোচ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
