ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ১৪:৩৪
বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার হতাশার মধ্যেই আরও একটি ধাক্কা খেল আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে লিওনেল স্কালোনির দল। নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন উঠে এসেছে র্যাঙ্কিংয়ের এক নম্বরে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর স্পেনের রেটিং পয়েন্ট বেড়েছে ৩০ দশমিক ২৭। ফলে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ দশমিক ৮৮, যা তাদের বিশ্বের এক নম্বর দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্ট অপরিবর্তিত থেকে ১ হাজার ৯৭০ দশমিক ৩৭ থাকলেও স্পেনের পয়েন্ট বেড়ে যাওয়ায় তারা এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে কোনো ম্যাচ না খেলেও এক ধাপ এগিয়েছে ব্রাজিল। ১ হাজার ৮০৪ দশমিক ৯২ পয়েন্ট নিয়ে সেলেসাওরা এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। একইভাবে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে মরক্কো। বিপরীতে দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে পর্তুগাল।
বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি মেক্সিকোও র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছে। শেষ ষোলো পর্যন্ত ওঠার সুবাদে তারা চার ধাপ এগিয়ে এখন বিশ্বের সেরা দশ দলের তালিকায় জায়গা করে নিয়েছে।
বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৯০২ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে ১৮১তম স্থানেই রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
