২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:২৭

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার

রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২০:৪৫

চলতি বছরের জুলাই মাসের প্রথম ২০ দিনেই দেশে ২ দশমিক ০১৮ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোট ২ দশমিক ০১৮ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এ অঙ্ক ছিল ১ দশমিক ৬৩৯ বিলিয়ন ডলার।

তথ্য বলছে, শুধু ২০ জুলাই একদিনেই দেশে এসেছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স।

নতুন অর্থবছর ২০২৬-২৭-এর শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসগুলোর একটি হিসেবে ইতিবাচক বার্তা দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থবছরের শুরুতে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে সহায়ক হবে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন